ব্রেকিং নিউজঃ

বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ায় নতুন প্রোপাগান্ডা! আবারও মিথ্যাচার

ভারত-চীন সংঘাতের চেয়ে বাংলাদেশকে ‘খয়রাতি’ বলে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে আনন্দবাজার পত্রিকা। এবার বাংলাদেশকে নিয়ে নতুন প্রোপাগান্ডা শুরু করেছে ‘এশিয়ান নিউজ হাব’ নামে দেশটির আরেকটি সংবাদ মাধ্যম।

‘বাংলাদেশ ভারতকে উস্কানি দিয়ে এখন চীন থেকে অস্ত্র কিনছে’ শিরোনামে একটি খবর প্রকাশ করেছে এই সংবাদ মাধ্যমটি। গণমাধ্যমটি বলেছে, নেপালের পর ভারতের আরেক বন্ধুদেশ বাংলাদেশ চীনের দিকে ভারতের থেকে বেশি ঝুঁকে পড়ছে।

ভারতীয় মিডিয়ায় এমন প্রচারণা চালানো হলেও প্রকৃতপক্ষে বাংলাদেশ সবসময় চীন থেকে অস্ত্র ক্রয় করে। এমনকি বাংলাদেশের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ চীন। বিষয়টি নতুন কিছু নয়। চীনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক অনেক গভীর এবং অনেক আগের।

কিন্তু লাদাখের ঘটনার পর এই বিষয়টিকে টেনে এনে তাদের দাবি ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ চীন থেকে অত্যাধুনিক অস্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে ট্যাংক, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য।

আরো পড়ুন: তাদের ‘খয়রাতি’ আচরণ পুরোনো, এবার কি শুধরাবে! এশিয়ারন নিউজ হাবের খবরে বলা হয়েছে, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে মডার্ন গিয়ার যেমন;

নাইট ভিশন গগলস, ব্যালেস্টিক হেলমেট, আই প্রটেক্টেড গিয়ার, বুলেটপ্রুফ ভেস্ট, ব্যক্তি যোগাযোগের ব্যবস্থা, পাল্মটপ, জিপিএস ডিভাইস, বিডি-০৮ এসল্ট রাইফেল সাথে কলিমেটর সাইট ইত্যাদি দিয়ে সজ্জিত করছে।

২০০৯ সালের পর থেকে বাংলাদেশ ৬৫০ টি বিটিআর-৮০ আর্মড পারসনেল ক্যারিয়ার, ৫০ টি অটোকার কোবরা ১ এবং ৫০ টি অটোকার কোবরা ২ এবং BOV M11 আর্মড রিকনিসেন্স ভেহিকেল সংগ্রহ করেছে।

আরো পড়ুন: চীনে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা নিয়ে কটাক্ষ আনন্দবাজার পত্রিকার গণমাধ্যমটির ভাষ্যমতে, ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হলেও চীন থেকে অস্ত্র কেনার এই সিদ্ধান্ত ভারতকে বাংলাদেশ থেকে দূরে সরিয়ে দেবে। এটিই ভারতীয় বিশ্লেষকরা উস্কানি হিসাবেই নিচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031