ব্রেকিং নিউজঃ

জুম এবার সব গ্রাহককে এন্ড-টু-এন্ড এনক্রিপশন দেবে

নিজেদের সব গ্রাহকের ভিডিও কলে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ দেওয়া এবং জুলাইয়ে একটি পরীক্ষামূলক সংস্করণ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জুম। বিনামূল্যে এবং অর্থ দিয়ে সেবা গ্রহণকারী উভয়ের জন্যই এনক্রিপশন দিতে চাইছে জুম।

এ ব্যাপারে জানিয়েছে ভিডিও কনফারেন্সিং সেবাদাতা এ প্রতিষ্ঠানটি।করোনাভাইরাস লকডাউনের সময়টিতেই হুট করে বেড়েছে জুমের ব্যবহার। সংক্রমণ এড়াতে বহু মানুষ বাসা থেকে কাজ করেছেন। সহকর্মীরা পরস্পরের সঙ্গে যুক্ত থেকেছেন জুম ভিডিও কলে। পারিবারিক অনেক কাজেও ব্যবহার হয়েছে জুমের ভিডিও কল সেবা। কিন্তু প্রশ্ন উঠেছিল এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

জুমের সেবা সম্পূর্ণ ‘এন্ড-টু-এন্ড’ না হওয়ায়, কড়া সমালোচনার সম্মুখীন-ও হতে হয়েছিল। পরে বেশ কয়েকটি নিরাপত্তা ব্যর্থতার পর ফেইসবুকের সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোস’কে এপ্রিলে নিয়োগ দেয় ক্যালিফোর্নিয়া-ভিত্তিক এ প্রতিষ্ঠানটি।

স্ট্যামোসের নিয়োগের পরপরই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আপডেট নিয়ে এসেছিল জুম। মে মাসের শেষের দিকে অর্থের বিনিময়ে ‘দৃঢ় এনক্রিপশন’ দেওয়ার সিদ্ধান্ত-ও জানিয়েছিল এই ভিডিও কনফারেন্সিং সেবাদাতা।

ওই সময় এ বিষয়ে জুমের অবস্থান নিয়ে প্রতিবেদনে রয়টার্স উল্লেখ করেছিল, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করলে এ ধরনের কঠিন এবং অত্যাধুনিক এনক্রিপশন বিনামূল্যে দিয়ে অর্থ আয় করা কঠিন। নিজেদের মেসেঞ্জারে পুরোপুরি এনক্রিপশন দেওয়ার কথা ভাবছে ফেইসবুকও।

নিজস্ব আর দশটি সেবা থেকে ব্যাপক আয় রয়েছে মার্কিন সোশাল জায়ান্টটির। অন্য যারা এ ধরনের সেবা দিয়ে থাকে, তারা হয় ব্যবসায়িক ব্যবহারকারীদের সেবা দেয়, আর না হয় অলাভজনক হিসেবে কাজ করে। যেমন, সিগনাল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031