ব্রেকিং নিউজঃ

আগামীকাল খালেদা জিয়ার জামিন শুনানি হাইকোর্টে

দুই বছর ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপরে হাইকোর্টে আগামীকাল শুনানির দিন ধার্য রয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিনের আবেদন করেন খালেদা জিয়া। পরদিন আদালত শুনানির দিন ধার্য করে। ওইদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

হাইকোর্টের কার্যতালিকায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে আগামীকাল জামিন আবেদন ১ নম্বর ক্রমিকে রয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কার্যতালিকা প্রকাশিত হয়।

জামিন পেলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যেতে চান বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ১২ ডিসেম্বর এই মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদন নাকচ করে আপিল বিভাগ। শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ওই আবেদন করা হয়েছিলো। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ডসহ ১০ লাখ টাকা জরিমানা করে ঢাকার বিশেষ জজ আদালত-৫।

ওই বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডসহ জরিমানা করে বিচারিক আদালত। ওই দিন থেকে তিনি কারাগারে। তবে পরে অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসনের আপিল হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930