ব্রেকিং নিউজঃ

২৯ চলচ্চিত্র জমা পড়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’-এর জন্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। আজ চলচ্চিত্র জমা দেওয়ার শেষ দিন। এ পর্যন্ত ২৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে। সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, করোনা উপেক্ষা করে এরইমধ্যে বেশ কিছু সিনেমা জমা পড়েছে।

এ তালিকায় রয়েছেÑ‘পাসওয়ার্ড’, ‘মনের মত মানুষ পাইলাম না’, ‘অবতার’, ‘আলফা’, ‘রাত্রীর যাত্রী’, ‘ভালোবাসার রাজ কন্যা’, ‘আলোর ভুবন ভরা’ সহ মোট ২৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

এ ছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ৫টি, ডকুমেন্টারি ৩টি জমা পড়েছে। তাছাড়া আরো তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা হওয়ার কথা রয়েছে। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য তথ্য মন্ত্রণালয়ের আহ্বানকৃত চলচ্চিত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ৫ এপ্রিল। এই মেয়াদে মাত্র ৫টি সিনেমা জমা পড়ে।

যার কারণে ২৫ জুন পর্যন্ত সময় বর্ধিত করা হয়। বাংলাদেশের চলচ্চিত্রে সর্বোচ্চ পুরস্কার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশ সরকার ১৯৭৫ সাল থেকে এই পুরস্কার প্রদান করে আসছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031