ব্রেকিং নিউজঃ

নায়িকা দিতির মৃত্যুর চার বছর পর মুক্তির মিছিলে

ঢাকাই সিনেমার তিলোত্তমা নায়িকা হিসেবে সমাদৃত ছিলেন দিতি। যার পুরো নাম পারভীন সুলতানা দিতি। ২০১৬ সালের ২০ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুর চার বছর পর মুক্তির মিছিলে যোগ দিচ্ছে এই অভিনেত্রীর সিনেমা। আগামী সপ্তাহে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়ছে ‘এ দেশ তোমার আমার’ নামের ছবিটি। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দিতি। বলা যেতে পারে এটাই তার অভিনীত শেষ সিনেমা।

এ ছবির পরিচালক এফ আই মানিক। তিনি জানান, অনেকদিন ধরেই ছবিটি সংকটের মুখে ছিলো। অবশেষে সবকিছু গুছিয়ে এনেছি। আগামী সপ্তাহে সেন্সরে পাঠানোর প্রস্তুতি নিয়েছি। ইচ্ছে আছে করোনা শেষে দেশের সিনেমা হল চালু হলেই ছবিটি মুক্তি দেবো।’

ছবিতে দিতির অভিনয় প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এই ছবিতে দিতির চরিত্রটি দারুণ। দর্শক ছবিটি দেখলে নতুন করে উপলব্ধি করবেন কতো শক্তিশালী অভিনেত্রী ছিলেন দিতি।’

দিতি মারা যাওয়ার কয়েক মাস আগে ছবিটির শুটিং শেষ হয়। তখন এটি ৩৫ মিলিমিটারে শুট হয়েছিল। সেটিকে আবার ডিজিটালে ট্রান্সফার করা হয়। মূলত, এসব কারণেই ছবিটি শেষ করতে সময় লেগেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31