ব্রেকিং নিউজঃ

‘শেখ হাসিনা বাংলাদেশের যে পরিবর্তন করেছেন তা সত্যি অকল্পনীয়’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে পরিবর্তন করেছেন তা সত্যি অকল্পনীয়। গত ১১ বছরে দেশের যা উন্নয়ন হয়েছে তা শেখ হাসিনার সময়ে হয়েছে।

শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় নতুন বাগবাড়ি মাঠ প্রাঙ্গনে দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন- কি পাননি এই ১১ বছরে। বৃদ্ধদের ভাতা দেওয়া হচ্ছে, যাদের স্বামী নেই তারাও ভাতা পাচ্ছে, শিক্ষার্থীরা বছরের শুরুতে নতুন বই পাচ্ছে, শিক্ষকদের বেতন বাড়ানো হচ্ছে, অফিসারদের বেতন বাড়ছে। এই গুলো হয়েছে শেখ হাসিনার সময়ে। সবার আগে শিক্ষা দরকার, তা না হলে আমাদের দুর্দশার শেষ হবে না।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফর উদ্দিন, দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ সরদার, দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930