ব্রেকিং নিউজঃ

করোনাযুদ্ধে জয়ী ৫ হাজারের বেশি পুলিশ, কর্মস্থলে যোগদান

মহামারি করোনায় আক্রান্ত হওয়া ৫ হাজার ১৩৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে অনেকেই কর্মস্থলে যোগদান করেছেন। জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এরা করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন বাড়ি ফিরেছেন। সোমবার (২২ জুন) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার পর্যন্ত পুলিশের ৩০ জন গর্বিত সদস্য করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জীবন উৎসর্গ করেছেন। তাদের মৃত্যুতে সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে পুলিশ। রোববার পর্যন্ত সারাদেশে প্রায় ৮ হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোতে উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবায় সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তাছাড়া পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরণের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রুষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি সুস্থতার হারও দ্রুততার সাথে বাড়ছে। মাঠ পর্যায়ের প্রধান অগ্রসেনানী পুলিশের করোনা যুদ্ধে অনেক ঘাত-প্রতিঘাত মোকাবেলা করতে হচ্ছে। তবুও একবিন্দু দমে না গিয়ে শক্ত মনোবল আর পূর্ণ উদ্যমে এগিয়ে চলছে পুলিশ। পুলিশ সর্বদাই জনগণের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930