ব্রেকিং নিউজঃ

সুনির্দিষ্ট নকশা চিহ্নিত করলে ৭২ ঘণ্টার মধ্যে লকডাউন

এলাকাভিত্তিক সুনির্দিষ্ট নকশা চিহ্নিত করে দেওয়ার পর ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে লকডাউন কার্যকর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, দুই-এক দিনের মধ্যেই চিহ্নিত এলাকাগুলোর বিষয়ে কার্যক্রম হাতে নিতে পারবো।’

মঙ্গলবার (১৬ জুন) বিকালে দক্ষিণ নগর ভবনের ব্যাংক ফ্লোরে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন কেন্দ্রীয় ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভায় মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘লকডাউন বাস্তবায়নে প্রস্তুতি নেওয়ার জন্যই আমরা আজ সভা করেছি। প্রাথমিকভাবে আলাপ-আলোচনর মাধ্যমে কার্যপরিধিগুলো বুঝে নিয়েছি। আমরা আশা করছি, দুই-একদিনের মধ্যে এলাকাগুলো  চিহ্নিত হলেই কার্যক্রম শুরু করতে পারবো।’

ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, ‘আমাদেরকে সামগ্রিকভাবে ২৮টি এলাকার কথা জানানো হয়েছে। সেই এলাকাগুলো অনেক বড়।  আমরা বিষয়টি তাদেরকেও (স্বাস্থ্য মন্ত্রণালয়) জানিয়েছি। তারাও বিষয়টি অনুধাবন করেছেন। আমরা চাই, যারা শুধু সংক্রমিত তাদেরকে এর আওতায় আনা। বাকিদের জীবন ও জীবিকা যাতে স্বাভাবিকভাবে চলতে পারে। কারণ, একটি ওয়ার্ড অনেক বড়। সরকারও চায় না সব এলাকা এর আওতায় আসুক। ’

স্বাস্থ্যমন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে, এলাকাকে সুনির্দিষ্ট করতে তাদের আরও দুই-তিন দিন লাগবে। যেদিন আমরা তাদের থেকে এলাকার চিহ্নিত অংশ পাবো, সে দিন থেকে  অন্তত ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর করতে পারবো। আমাদের যত দ্রুত সম্ভব এলাকা চিহ্নিত করে দেওয়া হবে, আমরা তত দ্রুত লকডাউনে যেতে পারবো। আমাকে যদি জানানো হয়, আগামীকাল এই এলাকা লকডাউন হিসেবে চিহ্নিত হয়েছে, তাহলে আগামীকাল থেকে ৪৮ বা ৭২ ঘণ্টার মধ্যে তা কার্যকর করতে পারবো। ’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31