ব্রেকিং নিউজঃ

মসজিদুল আকসা রক্ষায় সকল মুসলিম দেশকে দৃঢ় অবস্থান নিতে হবে

তেহরানে ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন শেষ হয়েছে। শনিবার রাতে সম্মেলনের সমাপনী বিবৃতিতে মুসলমানদের প্রথম ক্বেবলা মসজিদুল আকসা

রক্ষার ওপর সর্বাত্মক গুরুত্ব দেওয়া হয়েছে। খবর পার্সটুডে’র। বিবৃতিতে বলা হয়েছে, মসজিদুল আকসা গোটা বিশ্বের মুসলমানদের পবিত্র স্থান। এই মসজিদে হামলা ও অবমাননার বিরুদ্ধে সব

মুসলিম দেশের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেয়া উচিৎ। বিবৃতিতে আরও বলা হয়েছে, মসজিদুল আকসায় হামলার ঘটনাটি মুসলমানদের পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে বিপজ্জনক ষড়যন্ত্রেরই অংশ।

এ বিষয়ে এখনই সবাইকে সোচ্চার হতে হবে এবং দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। একইসঙ্গে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানানো হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা বলেছেন,

ফিলিস্তিনিরা ইসরাইলি আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে। তারা গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহারেরও জানিয়েছেন। সম্মেলেনের সমাপনী বিবৃতিতে ইসলামি প্রতিরোধ আন্দোলন,

মসজিদুল আকসা এবং ফিলিস্তিনিদের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার প্রশংসা এবং ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানানো হয়। ‘মসজিদুল আকসা রক্ষায় মুসলমানদের

ঐক্য’-এই স্লোগানকে সামনে রেখে তেহরানে গত শুক্রবার থেকে ইসলামি ঐক্য সম্মেলন শুরু হয়ে তা শনিবার রাত পর্যন্ত চলে। এতে বিশ্বের ৯০টি দেশের ৪০০ জন ইসলামি চিন্তাবিদ ও আলেম অংশ নেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031