ব্রেকিং নিউজঃ

উনিশের যুবারাই রাঙালো প্রস্তুতি ম্যাচ

বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে ২৯১ রান সংগ্রহ করে দিন শেষ করেছে সফরকারি জিম্বাবুয়ে।বিসিবি একাদশের শাহাদাত হোসেন নিয়েছেন সর্বোচ্চ ৩টি এবং অধিনায়ক আল-আমিনের শিকার হয় দুটি উইকেট।

দুই দিনের প্রস্তুতি ম্যাচে সকালে বিকেএসপিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল সফরকারিরা। জিম্বাবুয়ের দাপুটে ব্যাটিংয়ে যখন উইকেট খরায় ভুগছিল বিসিবি একাদশ তখনই দলের হয়ে প্রথম সাফল্য এনে দেন অধিনায়ক আল আমিন জুনিয়র।

উইকেট রক্ষককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে প্রিন্স মাসভাউরের ব্যাট থেকে আসে ৪৫ রান। জিম্বাবুয়ে শিবিরের মূল আঘাতটা হেনেছেন অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার শাহাদাত হোসেন।

তিনি মূলত ব্যাটসম্যান হলেও অফস্পিনটাও খারাপ করেন না। তার ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয়ে যায় সফরকারিদের ঘোচানো ইনিংস। ৮ ওভারে ১৬ রান দিয়ে তিনি ৩টি উইকেট শিকার করেন।

বিসিবি একাদশের একের পর এক আঘাতেও একপাশ আগলে রেখে এগিয়ে যেতে থাকেন ওপেনিংয়ে নামা কেভিন কাসুজা। ৫৬.৬ ওভারের সময় দলীয় ১৭৭ রানের মাথায় পারভেজ হোসেন ইমনের রান আউটের ফাঁদে পড়ে ক্রিজ ছাড়তে হয় কাসুজাকে।

তবে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৭০ রান। যার মধ্যে চারের মার ছিল ১২টি। কাসুজার বিদায়ের পর মনে হয়েছিল ২০০ এর নিচেই অলআউট হয়ে যাবে এরভিনের দল। কিন্তু কার্ল মুম্বা ও এনস্লে এনল্ডভুর অষ্টম জুটিতে ভিত গড়ে সফরকারিরা। এই জুটি থেকে আসে অনবদ্য ৬৫ রান।

ফলে ৩ উইকেট হাতে রেখেই দিনের নির্ধারিত ওভার শেষ করে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে দল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031