ব্রেকিং নিউজঃ

বাংলাদেশের অনিক গুগলে ডাক পেলেন

টেক জায়ান্ট গুগল-এ যোগ দিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অফার লেটার পেয়েছেন বাংলাদেশের অনিক সরকার। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গুগলের ইউরোপ অঞ্চলের প্রধান কার্যালয়ে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগ দিতে অনিককে প্রস্তাব দিয়েছে গুগল।

সম্প্রতি গুগলের পক্ষ থেকে এমন অফার লেটার পেয়েছেন বলে নিজ ফেসবুক আইডিতে বিষয়টি জানিয়েছেন অনিক সরকার। অনিক জানান, গুগল ক্লাউড স্টোরেজ এর সফটওয়্যার রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেবেন তিনি।

জানা যায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন অনিক সরকার। সেখানেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক শেষে স্নাতকোত্তর পর্বে অধ্যয়নরত আছেন অনিক। একই সাথে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করছেন তিনি।

এর আগে চট্টগ্রামের কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজ থেকে যথাক্রমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেন অনিক সরকার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930