ব্রেকিং নিউজঃ

ভার্চুয়াল আদালত কার্যাক্রমে অংশ নেবে না বরিশালের আইনজীবীরা

ভার্চুয়াল আদালতের কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্যরা। সামাজিক দূরত্ব বজায় রেখে অন্য কোনো বিকল্প উপায়ে আদালত চালুর দাবি জানিয়েছেন তারা।

বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সভা করে এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি আফজালুল করিমের সভায় সভাপতিত্বে করেন।

সভা সুত্রে জানা গেছে, আইনজীবীরা ভার্চুয়াল আদালত চালুর বিপক্ষে মত প্রকাশ করেন। তারা বলেন, বেশিরভাগ আইনজীবী তথ্য প্রযুক্তি ব্যবহারে প্রস্তুত নন। ভার্চুয়াল আদালতে মামলার নথিপত্র স্ক্যান করে তা আদালত এবং অপরপক্ষের আইনজীবীকে পাঠাতে হবে।

তাই আইনজীবীদের ভার্চুয়াল আদালতের কার্যক্রমে অংশ নিতে তথ্য প্রযুক্তিগত অনেক ঝামেলায় পড়তে হবে। এজন্য ভার্চুয়াল পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো বিকল্প উপায়ে আদালত পরিচালনার পক্ষে মত দেন অধিকাংশ আইনজীবী।

জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়ছার বলেন, সমিতির ৯৫ ভাগ আইনজীবীর ল্যাপটপ ও স্ক্যানার নেই। বরিশালে ইন্টারনেটের গতি খুবই কম।

এছাড়া আইনজীবীদের বড় একটি অংশ প্রবীন হওয়ায় ফেসবুক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পারদর্শী নন। এ কারনে বেশিরভাগ আইনজীবী ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম চান না।

তিনি আরো বলেন, ভার্চুয়াল আদালত শুরুর আগে প্রশিক্ষণ ও পূর্ব প্রস্তুতির প্রয়োজন। সেটি না করে হঠাৎ ভার্চুয়াল আদালতের কার্যক্রম চালু করায় আইনজীবীরা বিপাকে পড়েছেন। এসব বিবেচনা করে ভার্চুয়াল আদালতের কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, আদালতে ভার্চুয়াল কার্যক্রম চালুর প্রতিবাদ এবং পূর্বের ন্যায় ম্যানুয়েল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালুর দাবীতে মঙ্গলবার দুপুরে সাধারন আইনজীবী ব্যানারে একদল আইনজীবী বরিশালের আদালতপাড়ায় বিক্ষোভ করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930