ব্রেকিং নিউজঃ

তাবিথ আউয়াল ও মিলনের উদ্যোগে রাজধানীতে খাদ্য সামগ্রী বিতরণ

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে কাফরুল থানা যুবদলের সভাপতি শরিফুল ইসলাম মিলনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

করোনা পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও শরিফুল ইসলাম মিলনের উদ্যোগে ১৪ নং ওয়ার্ডের সাধারণ খেটে খাওয়া এক হাজার অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এরআগেও শরিফুল ইসলাম মিলনের উদ্যোগে বেশ কয়েকবার শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ইফতারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এবিষয়ে কাফরুল থানা যুবদলের সভাপতি শরিফুল ইসলাম মিলন বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সাধারণ মানুষের পাশে থাকার যে প্রচেষ্টা আমরা করে যাচ্ছি তা অব্যাহত থাকবে এবং আমাদের সাথে যারা যোগাযোগ করছে আমরা তাদের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930