ব্রেকিং নিউজঃ

মালয়েশিয়ায় পাচারের শিকার ২৭ বাংলাদেশিকে আটক

মালয়েশিয়ায় পাচারের শিকার ২৭ বাংলাদেশিকে আটক অভিযান চালিয়ে আটক করেছে অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের আমপাং এলাকায় অভিযান চালিয়ে ‘আশরাফ গেং’ নামের একটি মানবপাচার চক্রের কার্যক্রম ভেঙে বাংলাদেশিসহ ৩০ জনকে আটক করা হয়েছে।

দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, শুক্রবার (৩ এপ্রিল) রাত ১২টা ৪০ মিনিটে পরিচালিত এ অভিযানে ইমিগ্রেশন পুলিশ একটি বাড়িতে হানা দেয়, যা পাচারকারীদের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল। কর্মকর্তারা গেট ও মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

অভিযানে ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়, যাদের অবৈধভাবে মালয়েশিয়ায় আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা তিন দিন আগে একটি পার্শ্ববর্তী দেশে প্রবেশ করে সেখান থেকে মালয়েশিয়ায় পাচার হয়ে আসে।

এছাড়া, চক্রটির সঙ্গে জড়িত সন্দেহে আরও তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে, যারা তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সক্রিয় এ চক্রটি তৃতীয় একটি দেশের মাধ্যমে বিদেশি নাগরিকদের মালয়েশিয়ায় এনে কেলানতাং সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করাত এবং পরে তাদের রাজধানীর বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হতো।

প্রতি অভিবাসীর কাছ থেকে সর্বোচ্চ ৮ হাজার রিঙ্গিত আদায়ের মাধ্যমে চক্রটি এ পর্যন্ত প্রায় ২৪ লাখ রিঙ্গিত আয় করেছে বলে ধারণা করা হচ্ছে।

আটককৃতদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদেরকে পরবর্তী তদন্তের জন্য ইমিগ্রেশনের সদরদপ্তর পুত্রাযায়ায় রাখা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930