ব্রেকিং নিউজঃ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ১৪ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে

শেরপুর-৩ আসনে পুনঃতফসিল এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২২ ফেব্রুয়ারি) কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দুই আসনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু হয়েছে।

বগুড়া-৬ (সদর) আসনটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়ার কারণে শূন্য হয়ে গেছে। গত ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনটি রাখার সিদ্ধান্ত ঘোষণা করেন। বিধি মোতাবেক বগুড়া-৬ আসনের শূন্যপদ পূরণের জন্য কমিশন উপনির্বাচনের আয়োজন করছে। নির্বাচনে বিএনপির মনোনয়ন কে পাবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।

অপরদিকে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে ভোট স্থগিত হয়েছিল, কারণ নির্বাচনের ঠিক আগে গত ৩ ফেব্রুয়ারি জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে সংশ্লিষ্ট আসনের ভোট স্থগিত করা হয়। এখন নতুন তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। জোটগতভাবে তাদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২টিতে। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ৭টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়ী হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ১৪ এপ্রিলের সময়সীমা সামনে রেখে খুব শীঘ্রই এই দুই আসনের আনুষ্ঠানিক নির্বাচনী সময়সূচি বা তফসিল ঘোষণা করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930