ব্রেকিং নিউজঃ

নির্বাচন কমিশনকে দ্রুত তফসিল ঘোষণার উদ্যোগ নিতে উৎসাহিত দেখিয়ে দেবে যে দেশ

এই মুহূর্তে তফসিল ঘোষণাই রাজনৈতিক উত্তরণ ও দেশের স্থিতিশীলতার চাবিকাঠি, তারেক রহমানের প্রত্যাবর্তন তার স্বাভাবিক পরিণতি

আজকাল অদ্ভুতভাবে একটি পরিবারকে ঘিরে এত আলোচনা তৈরি হচ্ছে, যেন দেশের সব দায়িত্ব শুধুই তাদের নিতে হবে। অথচ বাস্তবে তারা নিজেদের অবস্থান থেকে দেশের জন্য যা সম্ভব সবটাই করে যাচ্ছেন।

কিন্তু প্রশ্ন হলো, আমাদের নিজেদের দায়িত্ব কোথায়? রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় ফেরানো এবং রাজনৈতিক প্রক্রিয়াকে স্বাভাবিক করা কি শুধু তাদের একার কাজ?

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যেহেতু এত আলোচনা হচ্ছে, তখন একটি মৌলিক প্রশ্ন সামনে আসে। এখন কি দেশ নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশের উপযুক্ত পর্যায়ে পৌঁছেনি? তফসিল ঘোষণা করার উপযুক্ত সময় কি আসেনি? এই প্রশ্নগুলোই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকা দরকার।

কারণ যদি ধরে নেওয়া হয় যে দেশের পরিস্থিতি স্বাভাবিকতার দিকে অগ্রসর হচ্ছে, তারেক রহমানের ফিরে আসা উচিৎ, তাহলে সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো দ্রুত তফসিল ঘোষণা করা। সরকার কেন তফসিল ঘোষণায় গড়িমসি করছে? এই পয়েন্ট ধরে আগান, তারেক রহমানের প্রত্যাবর্তন প্রশ্ন জড়িয়ে যাবে বিভিন্ন প্রশ্নে।

তাই তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তাদের তফসিল ঘোষণার দাবি তুলতে সংকোচ কেন? নির্বাচন কমিশন যত দ্রুত তফসিল ঘোষণা করবে, দেশের রাজনৈতিক প্রক্রিয়া তত দ্রুত একটি নির্দিষ্ট গতিতে এগোবে, দেশ চুড়ান্ত স্থিতিশীলতার পথে যাত্রা করবে। এতে অনিশ্চয়তা কমবে, অস্থিরতার জায়গা সংকুচিত হবে এবং স্পষ্ট বার্তা যাবে যে রাষ্ট্র স্বাভাবিক পথে ফিরতে প্রস্তুত।

এই প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফিরতে চাইলে তখনও একটি ঝুঁকি থাকবে, তবে তফসিল ঘোষণার পর অন্তত একটি কাঠামোগত এবং পূর্বনির্ধারিত রাজনৈতিক পরিবেশ তৈরি হবে।

যতদিন তফসিল ঘোষণা না হয়, তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নটি দেশের স্থিতিশীলতার সাথে সরাসরি যুক্ত থাকবে। কিন্তু তফসিল ঘোষণার পর তাঁর প্রত্যাবর্তন শুধু রাজনৈতিকভাবেই সহজতর হবে না, বরং তা গণতান্ত্রিক অগ্রগতির অংশ হিসেবে মানুষের মধ্যে আস্থা তৈরি করবে।

তাই যারা তারেক রহমানের নিরাপত্তা এবং প্রত্যাবর্তন নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন, তাঁদের প্রথম এবং যৌক্তিক দাবি হওয়া উচিত ইউনূস সরকারের প্রতি, যাতে তারা নির্বাচন কমিশনকে দ্রুত তফসিল ঘোষণার উদ্যোগ নিতে উৎসাহিত করে। তফসিল ঘোষণাই দেখিয়ে দেবে যে দেশ

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031