ব্রেকিং নিউজঃ

পুলিশ-আমলার অনেকেই বিশেষ দলের প্রতি দুর্বল: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী আয়োজিত এক গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে বললেন, “আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে না।

পুলিশ থেকে শুরু করে আমলা পর্যন্ত অনেককেই দেখা যাচ্ছে, বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এগুলো পরিহার করে নির্বাচনের মানকে সমান ও সমতল করতে হবে।”

মিয়া গোলাম পরওয়ার বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতি, অপরাধীদের বিচার নিশ্চিত করে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের অনুরোধ জানাচ্ছি।

প্রধান উপদেষ্টার প্রতি ভরসা রেখে বলতে চাই, আপনি সরকারের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনেরও প্রধান। আপনি শক্ত থাকবেন, কোনো পক্ষের চাপ পেয়ে আপনি প্রভাবিত হবেন না”

‘পিআর পদ্ধতি নতুন হতে পারে কিন্তু সারা বিশ্বে এই পদ্ধতিটি জনপ্রিয়। আমরা সরকার ও ঐকমত্য কমিশনের কাছে বলতে চাই, আপনারা পিআর পদ্ধতির পক্ষে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করুন’-উল্লেখ করেন তিনি।

‘ফ্যাসিস্টের দোসর মেনন-ইনু ১৭ বছর ধরে শেখ হাসিনাকে প্রটেকশন দিয়ে গিয়েছিল। তারা প্রটেকশন না দিলে শেখ হাসিনা এতদিন টিকতে পারত না। একই অপরাধে অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক বিচার নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগেই হয়, তা নিশ্চিত করতে হবে। কারোর হস্তক্ষেপে যদি এই খুনিরা বেঁচে যায়, তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না’-যোগ করেন জামায়াতের এ নেতা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930