ব্রেকিং নিউজঃ

জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার পৌঁছালেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন।

শুক্রবার দুপুর ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কক্সবাজার পৌঁছান।

কক্সবাজার বিমানবন্দরে তাকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031