ব্রেকিং নিউজঃ

সংস্কার প্রক্রিয়ার মধ্যে ইসি এসব উদ্যোগ কাম্য নয়: বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বুধবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনা না করে, সংস্কার নিয়ে ঐকমত্য হওয়ার আগেই নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধনসহ নানা উদ্যোগ সাংঘর্ষিক।

সংস্কার প্রক্রিয়ার মধ্যে এসব উদ্যোগ কাম্য নয়। কারণ এটার একটা সংস্কার প্রক্রিয়া চলছে। এটি নিয়ে তাদের সরকারের সাথে আলাপ-আলোচনা করা দরকার ছিল বলে মনে করি।

এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, এটি নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। একটু অপেক্ষা করলে আমার মনে হয় ভালোই হতো।

ইসি বলছে, সরকার আভাস না দিলেও ডিসেম্বরে নির্বাচন ধরে কাজ এগিয়ে রাখছে কমিশন। তবে ভিন্ন মত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধানের।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এই ব্যাপারটাতে সরকার বা সংস্কার কমিশনের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই।

আমরা মনে করি সরকারও প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন কমিশনও নির্বাচন কমিশনের মতো তাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে।

এ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, এ বিষয়ে বেশিদূর যাওয়ার আগে তারা (নির্বাচন কমিশন) যেন সরকারের সঙ্গে আলাপ করে। আলাপ করে এ ব্যাপারে সরকারের মতামত নিয়ে যেন তারা অগ্রসর হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930