ব্রেকিং নিউজঃ

শেখ হাসিনা ইস্যুতে সুনির্দিষ্ট আলোচনা হয়নি: প্রণয় ভার্মা

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পরে সাংবাদিকরা তার কাছে জানতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কি না? জবাবে প্রণয় ভার্মা বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে ভারতের হাইকমিশনার বলেন, এটি নিয়মিত বৈঠক ছিল। আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। আমাদের ইতিবাচক সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের সম্পর্ক দুই দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের আবার বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল। পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া দরকার।

লোকবল কম থাকায় বাংলাদেশিদের ভারতীয় পর্যটন ভিসা দেওয়ার কার্যক্রম এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন প্রণয় ভার্মা।

তিনি বলেন, শিক্ষা ও চিকিৎসার জন্য সীমিতভাবে জরুরি ভিসা চালু রয়েছে। প্রণয় ভার্মা বলেন, ঢাকা-দিলি­ ফরেন অফিস কনসালটেশন দ্রুত করতে চায় ভারত। পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক জোরদার ও স্বাভাবিক করতে দুই দেশ কাজ করছে।

আড়াই মাস ধরে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের পর্যটন ভিসা দেওয়া বন্ধ রেখেছে। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় দেশটি। তবে শিক্ষা ও চিকিৎসার জন্য খুবই সীমিত আকারে ভিসা দেওয়া হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930