ব্রেকিং নিউজঃ

আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে মাহমুদুর রহমান

ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ ও আহতদের চিকিৎসার খোঁজ নিতে শনিবার বিকালে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেন কারা নির্যাতিত সাংবাদিক ও দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

এসময় তিনি হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সেখানে চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসার খোঁজ-খবর নেন। বর্তমানে হাসপাতালটিতে ছাত্র আন্দোলনে আহত ৭৭ জন রোগী চিকিৎসাধীন আছেন।

তাদের চিকিৎসা সহায়তা হিসেবে তাৎক্ষণিকভাবে মাহমুদুর রহমান ৫ লাখ টাকার অনুদান দেন। এর আগেও তিনি বিদেশ থেকেই ছাত্র-জনতার চিকিৎসার জন্য এক লাখ টাকা সহায়তা পাঠিয়েছিলেন।

সাংবাদিক মাহমুদুর রহমান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসা কার্যক্রমে কিছুটা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ছাত্রজনতার সর্বোচ্চ চিকিৎসার জন্য পর্যাপ্ত সহায়তা প্রদান করতে সরকারের প্রতি আহবান জানান।

পঙ্গু হাসপাতালে মাহমুদুর রহমানের সঙ্গে আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সিটি এডিটর এম আব্দুল্লাহ, প্রকৌশলী চুন্নু, সাংবাদিক আতাউর রহমান কাবুল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর প্রবাসে নির্বাসনে থাকার পর শুক্রবার দেশে ফেরেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930