ব্রেকিং নিউজঃ

স্বর্ণ মুদ্রার দাম বাড়ল ১০ হাজার টাকা করে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম হু হু করে বাড়ছে। এ কারণে দেশের বাজারেও এর দাম বাড়ছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক তাদের প্রকাশিত তিনটি স্মারক স্বর্ণ মুদ্রার দামও বাড়ানোর ঘোষণা দিয়েছে

নতুন দাম আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ওই দিন থেকে প্রতিটি স্বর্ণ মুদ্রার দাম ১০ হাজার টাকা করে বাড়ানো হয়েছে।

ফলে প্রতিটি স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাক্সসহ ১ লাখ ১৫ হাজার টাকা হবে। আগে ছিল ১ লাখ ৫ হাজার টাকা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জš§শত বর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুননির্ধারন করা হয়েছে।

প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট স্বর্ণের তৈরি এবং প্রতিটির ওজন ১০ গ্রাম। প্রতিটি স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাক্সসহ ১ লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930