ব্রেকিং নিউজঃ

ভ্রু ঘন করবেন যেভাবে

ঘন ভ্রু চেহারার সৌন্দর্য বাড়িয়ে তোলে। কিন্তু সবার ভ্রু ঘন ও পুরু হয় না। কারো কারো ভ্রু বেশ পাতলা হয়। দেখে মনে হয় ভ্রু নেই।

যাদের ভ্রু পাতলা, তাদের মনের কোণে কিছুটা দুঃখ তো থাকেই। পেনসিল দিয়ে ভ্রু আঁকলেও, সেটি অন্যান্যের কাছে হাস্যকর হয়ে যায়।

কেননা আঁকা ঠিকঠাক হয় না। দেখতেও বেশ মেকি লাগে। সাধারণত হরমোনের ভারসাম্যহীনতা, পুষ্টির অভাব এবং অতিরিক্ত পরিমাণে চিকণ করে ভ্রু প্লাক করার কারণে অনেকেরই ভ্রু পাতলা হতে পারে।

তবে এর জন্য সময় নিয়ে যত্ন নিতে পারলেই সমস্যার সমাধান হয়ে যায়। ঘরে বসেই কিভাবে পাতলা ভ্রু ঘন করবেন, জেনে নিন সেসব উপায়।

ভ্রু ঘন করার উপায় ক্যাস্টর অয়েল
ক্যাস্টর অয়েল ভ্রু ঘন করতে সাহায্য করে। আঙুলে ক্যাস্টর অয়েল মাখিয়ে ভ্রুতে ম্যাসেজ করুন। এরপর ৩০ মিনিট রেখে দিন। পরে কুসুম গরম পানি ও ক্লিনজারের সাহায্যে ধুয়ে নিন।

পেঁয়াজেল রস নতুন চুল গজাতে ভালো কাজ করে। ভ্রু ঘন করতেও এই রসের জুড়ি নেই।

পেঁয়াজ ব্লেন্ড করে কিংবা থেতো করে রসটুকু বের করুন। এরপর তুলোর বলের সাহায্যে ভ্রুতে লাগান। শুকিয়ে গেলে আরো কয়েক প্রলেপ লাগাতে পারেন। নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করলে ভ্রু ঘন হবে। তবে পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ যদি চোখের চুলকানির কারণ হয়, তাহলে তা এড়িয়ে চলুন।

ঘৃতকুমারীর রস
পাতলা ভ্রু তে ঘৃতকুমারীর রস লাগাতে পারেন। কেননা নতুন চুল ও ভ্রু গজাতে এ রসে থাকা বিভিন্ন উপাদান সাহায্য করে।

বিভিন্ন ধরনের তেল
ভ্রু ঘন করার জন্য নারকেল তেল, অলিভ ওয়েল ম্যাসেজ করতে পারেন। রাতে ঘুমানোর আগে তেল মেখে ঘুমান। সকালে ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন।
আমলকী
ভ্রু গজাতে আমলকীও ব্যবহার করতে পারেন। এজন্য আমলকী কুচি করে কেটে পানির সঙ্গে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ভ্রুতে লাগিয়ে রাখুন। সপ্তাহে কয়েক বার ব্যবহার করলে উপকার মিলবে।
মেথির পেস্ট
ভ্রুর যতেœ মেথির পেস্টও ব্যবহার করতে পারেন। এজন্য সারা রাত মেথি ভিজিয়ে রাখুন। সকালে ব্লেন্ড করে মেথি পেস্ট ভ্রুতে লাগান। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
নারকেল তেল
চার ভাগের ১ ভাগ নারকেল তেলের সাথে খোসা ছাড়ানো পাতলা করে কাটা লেবুর স্লাইস একটা পরিষ্কার পাত্রে রেখে দিন সারা রাত। রাতে ঘুমানোর আগে এই মিশ্রণটি তুলোয় লাগিয়ে ব্যবহার করতে পারেন। তবে সূর্যের আলোতে কখনই নয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930