ব্রেকিং নিউজঃ

বিএনপির সংবাদ সম্মেলন মঙ্গলবার

করোনা পরিস্থিতি নিয়ে দলের সর্বশেষ মতামত তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

মঙ্গলবার (০৫ মে) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল গঠন করে দলটি। রোববার (০৩ মে) রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এই কমিটি গঠন করে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930