ব্রেকিং নিউজঃ

আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন নিয়েছেন কমলা হ্যারিস

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন সরে যাওয়ার পরই অনানুষ্ঠানিক প্রচার শুরু করেছিলেন কমলা হ্যারিস।

এরপর বারাকা ওবামাসহ ডেমোক্র্যাট শিবিরের শীর্ষনেতাদের সমর্থন আদায় করে নেন তিনি। এবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস।

সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে— শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার রাতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন।

সম্মেলনে নিজের জীবন কাহিনি এবং বেড়ে ওঠা এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন কমলা হ্যারিস। এ ছাড়া গাজা যুদ্ধ, অভিবাসন, গর্ভপাতসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি।

হ্যারিস বলেন, ‘আমি সব আমেরিকানদের জন্য একজন প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনি সর্বদা আমার ওপর বিশ্বাস রাখতে পারেন যে, দেশকে দল এবং নিজের ঊর্ধ্বে রাখবে।

এ ছাড়া আমেরিকার মৌলিক নীতিগুলো ধরে রাখা, আইনের শাসন থেকে শুরু করে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে অটল থাকব। ’

আগামী ৫ নভেম্বর বহুল আলোচিত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031