ব্রেকিং নিউজঃ

পদোন্নতি পেয়ে যা বললেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিতদের লম্বা তালিকায় থাকা ১১৭ কর্মকর্তাকে আজ উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সেই তালিকায় নাম আছে র‌্যাবের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের।

তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন তিনি। আর এই পদোন্নতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী।

তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম।’

সারোয়ার আলম, বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে ২০০৮ সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগ দেন। এরপর ২০১৪ সালের ১ জুন সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তিনি।

তবে এরপর প্রায় সাত বছরসহ মোট ১২ বছরেরও বেশি সময় ধরে প্রশাসন ক্যাডার হিসেবে কর্মরত থাকলেও পদোন্নতি বঞ্চিত হন তিনি।

এর মধ্যে, ২০২১ সালে ৩০ জুন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয়। তবে সারওয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি।

পরের বছর ২০২২ সালে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তিরস্কার সূচক লঘুদণ্ডের শাস্তি পেয়েছিলেন সেসময়ের র‌্যাবের আলোচিত এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930