ব্রেকিং নিউজঃ

এই বৃষ্টিতে খাবারের মেন্যুতে দুর্দান্ত খিচুড়ি, সঙ্গে কী খাবেন?

সারাদিন অবিরাম বৃষ্টি ঝড়ছে। খিচুড়ি খাওয়ার জন্য একদম উপযুক্ত আবহাওয়া। খাবারের মেন্যুতে ভুনা বা ল্যাটকা খিচুড়ি যেটাই হোক, এর সঙ্গে কি থাকতে পারে। ঝটপট কয়েকটি আইটেম করে ফেলুন।

বাসায় পটল থাকলে ছুরি দিয়ে বাইরের অংশ সামান্য চেঁছে নিন। খোসা ছাড়ানোর প্রয়োজন নেই। চেঁছে নেওয়া হলে মাঝখান দিয়ে অর্ধেক করে লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া মেখে তেলে ভেজে নিন। পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে নিন ভাজা পটলের উপরে। এটা খিচুড়ির সঙ্গে খেতে দারুণ লাগবে।

আবার খিচুড়ির সঙ্গে বেগুন ভাজাও দুর্দান্ত চলে। বেগুন চাকা করে কেটে লবণ ও হলুদের গুঁড়া মিশিয়ে তেলে ভেজে নিন।

আর ভর্তা তো খিচুরি, ভাত, রুটি দিয়ে খেতে মজা। এমকি পোলাওয়ের সঙ্গেও দারুণ চলে।  চিংড়ি-টাকি বা যে কোনো মাছের ভর্তা, শুঁটকির ভর্তা, পেঁয়াজ-রসুন-মরিচের ভর্তা, টমেটো বা যেকোনো সবজির ভর্তা খিচুড়িতে চলে।

টমেটো চাকা করে কেটে অল্প তেলে পোড়া পোড়া করে ভেজে নিন। গরম গরম খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন। টমেটো, গাজর ও শসা কুচি করে পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে মেখে পরিবেশন করুন খিচুড়ির সঙ্গে।

টক আচার বা টক-মিষ্টি থাকলে সেটাও সাজিয়ে নিন খাবার টেবিলে। খিচুড়ির স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। খাওয়ার আগে এক চামচ ঘি ছড়িয়ে নিন খিচুড়ির উপরে, উপভোগ করুন বৃষ্টির এই দিনে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031