ক্ষমা চাইলেন অধিনায়ক শান্ত
সাত ম্যাচে জয় তিনটি। জয়ের সংখ্যা হিসেবকরলে আগের সব আসরকে ছাড়িয়ে গেছেবাংলাদেশ। শুধু তাই নয়, প্রথম আসরের পরএবারই প্রথম খেলল সেরা আটে। কিন্তু মাঠেরপারফরম্যান্স বিশেষ করে, ব্যাটিং বিভাগ ছিলখুবই নড়বড়ে। ব্যাটিং ব্যর্থতা মাথায় নিয়েই শেষম্যাচ হেরে টুর্নামেন্ট শেষ করল তারা। হতাশায়ভরা এই বিশ্বকাপে নিজেদের সামগ্রিকপারফরম্যান্স নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেননাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্ট থেকে বিদায়েরপর ব্যাটিং ব্যর্থতা মেনে নিয়ে কয়েক বার ‘সরি’ বললেন বাংলাদেশ অধিনায়ক। সুপার এইটেরপ্রথম দুই ম্যাচ হারলেও আফগানিস্তান ম্যাচেবাংলাদেশের সামনে ছিল সেমি-ফাইনালে ওঠারসুবর্ণ সুযোগ। সেন্ট ভিনসেন্টে মঙ্গলবারবোলারদের নৈপুণ্যে আফগানদের ১১৫ রানেথামায় তারা। পরে ১২.১ ওভারে এই রান তাড়াকরতে পারলেই অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকেটপকে তারাই পেত সেরা চারের টিকেট। সেইসমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। এমনকিপারেনি সান্ত¡নার জয় দিয়েও আসর শেষ করতে।বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায়ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৮ রানে হেরেছেতারা। ৪৯ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংসেএকপ্রান্তে দাঁড়িয়ে দলের পরাজয় দেখেন লিটনকুমার দাস। চলতি বিশ্বকাপে সাত ম্যাচেবাংলাদেশের কোনো ব্যাটসম্যানের মাত্র দ্বিতীয়পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি। এর আগেনেদারল্যান্ডসের বিপক্ষে ৬৪ রান করেন সাকিবআল হাসান। এ ছাড়া দুটি করে চল্লিশছোঁয়াইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদহৃদয়। এতেই স্পষ্ট দলের ব্যাটিংয়ের সামগ্রিকচিত্র। সাত ম্যাচ মিলিয়ে একশর বেশি রান করতেপেরেছেন শুধু চার ব্যাটসম্যান। ১২৮.৫৭ স্ট্রাইকরেটে ১৫৩ রান নিয়ে সবার ওপরে হৃদয়। বাকিস্বীকৃত ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট ১১০ও ছুঁতেপারেনি। লিটন, শান্ত, তানজিদ হাসান, মাহমুদউল্লাহরা তো ব্যাট করেন একশরও নিচেস্ট্রাইক রেটে। স্বাভাবিকভাবেই ব্যাটসম্যানদেরব্যক্তিগত ব্যর্থতার ছাপ পড়েছে দলের স্কোরেও।সাত ম্যাচে মাত্র একটিতে দেড়শ ছুঁতে পেরেছেবাংলাদেশ। সেটিও তুলনামূলক দুর্বলনেদারল্যান্ডসের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা, নেপালও আফগানিস্তানের বিপক্ষে ১১০ রানও করতেপারেনি নাজমুল হোসেন শান্তর দল। প্রথম রাউন্ডেচার ম্যাচের তিনটি জিতে সুপার এইটের টিকেটপেলেও, পুরোটাই ছিল মূলত বোলারদের কাঁধেচড়ে। সেটিও সেন্ট ভিনসেন্ট ও নিউ ইয়র্কেরবোলিং সহায়ক উইকেটের সুবিধা কাজে লাগিয়ে।ব্যাটিং বান্ধব উইকেটে ভারত ও অস্ট্রেলিয়ারবিপক্ষে বোলারদের রুগ্ন দশাও দেখা যায় বেশবাজেভাবে। টুর্নামেন্টের যাত্রা শেষ হওয়ার পরসংবাদ সম্মেলনে সামগ্রিক পর্যালোচনা করেনিজেদের ব্যর্থতা মেনে নেন শান্ত। “বিশ্বকাপেরপুরো যাত্রা সম্পর্কে বলব, আমরা দল হিসেবেবাংলাদেশের সব সমর্থককে হতাশ করেছি। যারাআমাদের খেলা অনুসরণ করেন, সবসময়অনুসরণ করেন তাদের ‘লেট ডাউন’ করেছি। তোআমি দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি।” “আমরাব্যাটিং গ্রুপ হিসেবে দেশের মানুষকে ভালো কিছুদিতে পারিনি। এটার জন্য আমরা সরি। সামনেরদিকে আমাদের এটাই চেষ্টা থাকবে, কীভাবে এখানথেকে বের হয়ে আসতে পারি।” হতাশার মাঝেওইতিবাচক হিসেবে বলা যায় লেগ স্পিনার রিশাদহোসেনের কথা। প্রথমবার কোনো আইসিসিটুর্নামেন্টে লেগ স্পিনার খেলানোর সুফল পুরোটাইপেয়েছে বাংলাদেশ। সাত ম্যাচে তরুণ লেগস্পিনারের শিকার ১৪ উইকেট। ওভারপ্রতি রানখরচ ৭.৭৬ করে। টুর্নামেন্ট থেকে প্রাপ্তির কথাজোর দিয়ে না বললেও রিশাদের প্রশংসা করেনশান্ত। একইসঙ্গে আরও একবার ব্যাটিংয়ের কারণেদুঃখপ্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক।“ইতিবাচক দিক অবশ্যই বোলাররা… তারা সবাইখুবই ভালো বোলিং করেছে। রিশাদ এরকম একটাটুর্নামেন্টে এসে সবগুলা ম্যাচে ভালো বোলিংকরেছে। তো বেশ কিছু ইতিবাচক দিকও ছিল।” “তবে ব্যাটিং দিক থেকে আমরা সমর্থকদের হতাশকরেছি। দেশের মানুষকে আমরা বলতে গেলে কষ্টদিয়েছি। তবে এটাও আমি বলতে চাই, চেষ্টারকমতি ছিল না। শতভাগ দিয়ে সবাই চেষ্টা করেছে।সবাই নিজের কাজে সৎ ছিল। তবে আমরা দিনশেষে আমরা পারিনি। তাই এটার জন্য দলের পক্ষথেকে সরি।”
