ব্রেকিং নিউজঃ

ইবি কর্মকর্তার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ছাত্রমৈত্রীর স্মারকলিপি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের যোগ্যতা নিয়ে কর্মকর্তার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদের নিকট রবিবার স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী।

সংগঠনের সভাপতি আব্দুর রউফ স্বাক্ষরিত স্মারক লিপিতে বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি শনিবার কর্মকর্তাদের আন্দোলনে কেন্দ্রীয় লাইব্রেরির কর্মকর্তা আরিফুল হক শিক্ষার্থীদের নিয়ে নোংরা অশ্রাব্য, কুরুচিশীল বক্তব্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের গভীরভাবে আহত করেছে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রমৈত্রী ইবি শাখা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

শিক্ষার্থীদের সেবা করার জন্য মূলত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ প্রদান করা হয়ে থাকে। কিন্তু আরিফুল হক শিক্ষার্থীদের যোগ্যতা নিয়ে ন্যাক্কারজনক মন্তব্য করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, যা কাম্য নয়।

কর্মকর্তা সমিতির একাংশ ১৬ দফা দাবিতে চতুর্থ দিনের মত অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে গত ১৫ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নোংরা, অশ্রাব্য ও কুরুচিশীল বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সেকশন অফিসার আরিফুল হক।

তিনি বলেন, একটা ছাত্র আসলে আবেদন পত্র লিখতে পারে না, আমি তার প্রমাণ। সার্টিফিকেট তোলার সময় আবেদন পত্র লিখতে হয়। তারা আবেদন পত্র লিখতে পারে না। সে ছাত্র ফেসবুকে স্ট্যাটাস দেয় বিশ্ববিদ্যালয়টা কর্মকর্তাদের নামে লিখে দেয়া হোক।

এছাড়াও আরিফুল হকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করা সহ দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। তাই শিক্ষার্থীদের ক্ষোভ পুষে উঠার আগেই উক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান বাংলাদেশ ছাত্র মৈত্রী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930