ব্রেকিং নিউজঃ

এবার ২৪ ঘণ্টা কারফিউ জারি করলো শ্রীলঙ্কা

হুট করে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আবারও কারফিউ জারি করা হয়েছে শ্রীলঙ্কায়। আজ বৃহস্পতিবার রাত থেকে দেশটিতে ২৪ ঘণ্টার জন্য কারফিউ বহাল থাকবে।

শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ৬৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। যার মধ্যে ৩২৭ জন আক্রান্ত হয়েছে ২২ এপ্রিলের পর। অর্থাৎ বর্তমান আক্রান্তের অর্ধেকের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন গত এক সপ্তাহে। আর দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত সাতজন।

সংবাদ সংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই নৌবাহিনীর সদস্য কিংবা তাদের স্বজন। করোনাভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে আসা একদল মাদকাসক্ত ব্যক্তি কোয়ারেন্টিন উপেক্ষা করলে তাদের ধরতে নৌবাহিনী পাঠানো হয়। ধারণা করা হচ্ছে সেখান থেকেই ওই নৌ সদস্যরা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে নৌ-ঘাঁটিটি কোয়ারেন্টিন করে দিয়ে নাবিকদের আইসোলেশনে রেখেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, কলম্বোকে করোনাভাইরাসের হটস্পট হিসেবে বিবেচনা করা হচ্ছে। সে কারণে শহরটিতে মানুষজনের চলাচল একেবারে সীমাবদ্ধ করা হয়েছে। তবে যেসব জেলায় করোনার প্রকোপ কম, মানুষজন নিয়ম মেনে সেখানে সীমিত পরিসরে চলাচল করতে পারছে।

এদিকে সে দেশের পুলিশ সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য কড়া নজরদারি চালাচ্ছে। নিয়ম ভঙ্গ করার কারণে গত মাস থেকে অন্তত ৪১ হাজার মানুষকে আটক করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930