ব্রেকিং নিউজঃ

হজ যাত্রায় ভোগান্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, হজ ব্যবস্থাপনায় যেসব এজেন্সি ও ব্যাংক হজযাত্রীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যার অপরাধ যতটুকু, তার ততটুকু শাস্তি হবে।

হজ পালনে সৌদি আরবে যাওয়ার আগে শনিবার আশকোনা হজক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অব্যবস্থাপনার অভিযোগে বিভিন্ন সময়ে কয়েকটি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করার পরও এখনো যেসব এজেন্সি ভোগান্তির কারণ হচ্ছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন— এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, এবার হজ ব্যবস্থাপনায় আমরা কিন্তু কোনো ভোগান্তি পাইনি।

যখন ভোগান্তির কথা বলা হচ্ছে, তখন বাংলাদেশের ৮৫ শতাংশ ভিসা সম্পন্ন হয়ে গেছে। আর ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া তাদের ভিসা সম্পন্ন হওয়ার হার ছিল যথাক্রমে ৪৯ শতাংশ, ৫১ শতাংশ ও ৫৯ শতাংশ।

কিন্তু বাংলাদেশের হার ছিল ৬০ শতাংশ। অন্যান্য দেশের ভিসা বন্ধ হলেও বাংলাদেশের হজযাত্রীদের ভিসা এক সেকেন্ডের জন্যও বন্ধ হয়নি।

কবে নাগাদ ট্রাভেল এজেন্সি ও ব্যাংকের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে হজযাত্রীরা নির্বিঘ্নে হজ পালনে যেতে পারবেন— জানতে চাইলে ফরিদুল হক বলেন, এবার হজ ব্যবস্থাপনায় ব্যাংকের মাধ্যমে হজযাত্রীদের ভোগান্তিতে পড়ার যে অভিযোগ উঠেছে, সেটি সঠিক ছিল।

গত বছর দুই জায়গাতে সমস্যা হয়েছিল, আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা সমাধান করেছিলাম। এবার দুটি ব্যাংক ছিল। শেষের দিকে এসে একটি ব্যাংকে প্রবলেম (সমস্যা) হওয়া সত্ত্বেও আমরা একদিনের মধ্যে তা সমাধান করেছি।

মন্ত্রী জানান, এ পর্যন্ত ৭০ হাজার হজযাত্রী মক্কায় পৌঁছেছেন।

বাকি ১৫ হাজার হজযাত্রী আগামী ১২ জুনের মধ্যে পৌঁছে যাবেন। আমরা আজ শনিবার হজ পালনে যাচ্ছি। এ জন্য দেশবাসঅর কাছে দোয়া চাই।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930