ব্রেকিং নিউজঃ

২৪ ঘণ্টায় আরও ৬০ জন, গাজায় নিহত বেড়ে ৩৬ হাজার ৪৩৯

গাজায় ইসরাইলি হমলায় আরও ১০ জন নিহত হয়েছেন। গাজার কেন্দ্রে একটি ক্যাম্পে এই হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী।

সর্বশেষ এ হামলায় ক্যাম্পের ৬ জন নারী ও শিশু নিহত হয়। এ ছাড়া পৃথক হামলায় আরও চারজন মিলে মোট ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাস হামলা চালায়। এরপর থেকে ইসরাইল গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে।

এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গাজায় ৩৬ হাজার ৪৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর বেশিরভাগই নারী ও শিশু।

এ ছাড়া দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে ৮২ হাজার ৬২৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায়  ইসরাইলি আগ্রাসনে ৬০ জন নিহত এবং ২২০ জন গুরুতর আহত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930