ব্রেকিং নিউজঃ

জামানতের অর্ধেক ফেরত পাচ্ছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে কর্মচারীদের বেতন ও অফিস ভাড়া প্রদানের জন্য লাইসেন্স জামানতের অর্ধেক পরিমাণ অর্থ রিক্রুটিং এজেন্টদের প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কথা জানানো হয়। আদেশে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

রিক্রুটিং এজেন্সি সমূহকে জামানতের ৫০শতাংশ টাকা উত্তোলনের জন্য বিএমইটির মহাপরিচালকের কাছে আবেদন করতে হবে ।আবেদনের সঙ্গে ১ বছরের মধ্যে ওই টাকা অবশ্যই ফেরত প্রদান করবে মর্মে রিক্রুটিং এজেন্সিকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মহাপরিচালক, বিএমইটি বরাবর অঙ্গীকারনামা প্রদান করতে হবে।

যে সব এজেন্সির লাইসেন্স বাতিল, স্থগিত কিংবা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে সেসব রিক্রুটিং এজেন্সির আবেদন বিবেচিত হবে না। বাসস

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930