ব্রেকিং নিউজঃ

হাসপাতালে অভিযান চালিয়ে ৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

পশ্চিম তীরের একটি হাসপাতালে তল্লাশি অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

মঙ্গলবার ভোরে এ হত্যাকণ্ডের ঘটনা ঘটে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

রামাল্লার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘আজ সকালে দখলদার ইসরাইলি বাহিনীর বুলেটের আঘাতে তিন ফিলিস্তিনি যুবক শহীদ হন। তারা জেনিনের ইবনে সিনা হাসপাতালে তল্লাশি চালিয়ে তাদেরকে গুলি করে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, হাসপাতালে লুকিয়ে থাকা হামাসের তিন সদস্যকে সৈন্যরা ‘হত্যা’ করেছে। তারা বলেছে, এ তিনজন হামাসের ‘সন্ত্রাসী সেলের’ সদস্য ছিল।

এএফপি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930