ব্রেকিং নিউজঃ

দেশ বাঁচাতে আ.লীগকে বিদায় করা সবার নৈতিক দায়িত্ব: সমমনা জোট

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে।

দেশের সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। তাই দেশ ও গণতন্ত্রকে বাঁচাতে এই সরকারকে বিদায় করার জন্য রাজপথে নামা সবার নৈতিক দায়িত্ব। আজকে তাদের দুঃশাসনে অনিশ্চিত ভবিষ্যতের দিকে বাংলাদেশ।

বুধবার দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন-বিজয়নগর ঘুরে দৈনিক বাংলা হয়ে পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ করেন জোট নেতারা।

ফরহাদ বলেন, বিগত ১৫ এ সরকার কৌশলে রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, নির্বাচনি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুই শেষ করে দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে মেরুদণ্ডহীন করে তোলার চক্রান্ত করা হচ্ছে।

প্রশাসনে মেধাহীনদের দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ত্রাসী ভূমিকা পালন করছে। দুর্নীতিবাজদের সংসদে বসানো হচ্ছে। একটি জাতিকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সরকার তাই করছে।

‘তাই বলছি- এখনো সময় আছে। আসুন সম্মিলিতভাবে রাজপথে নেমে দেশ রক্ষা করি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করি। ’

লিফলেট বিতরণকালে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপি চেয়ারম্যান ক্বারি আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও যুগ্ম মহাসচিব নুর নবী, এনডিপি মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল ও মাহবুব মুরশেদ হেলাল, এনপিপি প্রেসিডিয়াম মেম্বার নবী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শেখ ফরিদসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930