ব্রেকিং নিউজঃ

দেশের রাজনীতি আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে: সমমনা জোট

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশের রাজনীতির প্রতি জনগণের কোনো আগ্রহ নেই।

রাজনীতিবিদদের প্রতি কোনো আস্থা নেই। রাজনীতি নিয়ে আওয়ামী লীগ এতবেশি নোংরামি করেছে, যার কারণে রাজনীতিবিদদের কোনো সম্মান নেই জনগণের কাছে। পুরো রাজনীতিকেই আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে।

শনিবার দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

তোপখানা রোড থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর ঘুরে দৈনিক বাংলা হয়ে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ হয়।

ফরহাদ বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সবসময়ই জনগণের সঙ্গে প্রতারণা করেছে। মুখে বলে গণতন্ত্র আর কায়েম করে বাকশাল।

মুখে বলে ভোটাধিকারের কথা আর ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই জনগণের ভোটাধিকার কেড়ে নেয়। মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও ক্ষমতায় এসেই দুর্নীতি করে হাজার হাজার কোটি লুটপাট করে।

ডশান্তিপূর্ণ সহবস্থান কথা বলে বিরোধী দলের প্রতি চালায় দমন-পীড়ন। আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারা আওয়ামী লীগের স্বভাবগত অভ্যাস।

লিফলেট বিতরণকালে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, এনডিপি মহাসচিব হারুন আব্দুল্লাহ সোহেল, এনপিপি প্রেসিডিয়া মেম্বার নবী চৌধুরী, নজরুল ইসলাম, আমির হোসেন আমুসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930