ব্রেকিং নিউজঃ

জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক মা হওয়ার রহস্য

কিছুদিন আগে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক প্রথম সন্তানের মা হচ্ছেন বলে প্রকাশ হয় খবর। কোয়েলের স্বামী নিশপালের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে কোয়েল নিজেই মা হওয়ার ইঙ্গিত দেন।

অবশেষে ভালোবাসা দিবসের দিন সেই ইঙ্গিতের আসল রহস্য জানা গেল। আজ প্রকাশ্যে এলো সৌকর্য ঘোষাল পরিচালিত ‘রক্তরহস্য’ ছবির ফার্স্টলুক। সেই ফার্স্টলুকে কোয়েলের কোলে এক সদ্যোজাতকে দেখে সরব নেট দুনিয়া। মা হওয়ার বিষয়টি সে ছবিরই একটি দৃশ্য।

ছবিটিতে কোয়েলের নাম স্বর্ণজা। পেশায় একজন রেডিও জকি। পরিচালক সৌকর্য বলছিলেন, আদ্যোপান্ত একটি ইমোশনাল মেয়ের জার্নির সঙ্গে কীভাবে পরতে পরতে জড়িয়ে যাচ্ছে রহস্য, সে নিয়েই এই ছবি।

সৌকর্যের কথায়, এ ছবি ইমোশনাল থ্রিলার! এদিকে কোয়েল অন্তঃসত্ত্বা। মা হওয়ার বেশিদিন বাকি নেই আর। এর মধ্যে ছবির প্রমোশনে অসুবিধে হবে না? সৌকর্যের উত্তর, কোয়েল অসম্ভব কমিটেড একটি চরিত্র। ও যখন কোনো সিদ্ধান্তের সঙ্গে সম্মতি জানিয়েছে, ভেবেই জানিয়েছে। সব দায়িত্ব সামাল দিয়ে ছবির জন্য মনোনিবেশ করতে পারবে বলেই ধারণা।

সৌকর্যের আগের ছবি ‘রেনবো জেলি’-কে পোহাতে হয়েছিল নানা সমস্যা। হল পাওয়া নিয়েও কম ঝামেলা সামলাতে হয়নি। তবু সমালোচকদের কাছে সে ছবি প্রশংসা কুড়িয়েছিল। আবারো ব্যাট হাতে নেমেছেন তিনি। তাকে যোগ্য সঙ্গত দিচ্ছেন কোয়েল। ছবি প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে সেই ছবি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930