ব্রেকিং নিউজঃ

কারাগারে অসুস্থ বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. খলিলুর রহমান (৬৮) নামে এক কারাবন্দি সাবেক বিডিআর সদস্য মারা গেছেন। তিনি বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন।

খলিলুর রহমানের বাবার নাম মৃত আ. রশিদ মাতুব্বর।

শনিবার বিকাল ৩টা ১০ মিনিটে ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে কারারক্ষী পিয়াস আহমেদসহ কারারক্ষীরা তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

লাশের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31