ব্রেকিং নিউজঃ

‘বিএনপিতে খালেদা জিয়ার সামনে সত্য কথা বলার কেউ সাহস পায় না’

বিএনপিতে খালেদা জিয়ার সামনে সত্য কথা নির্ভয়ে বলার কেউ সাহস পায় না বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) হাফিজউদ্দীন আহমেদ।

রাজধানীর বনানীর নিজ বাসায় বুধবার সংবাদ সম্মেলনে বর্ষীয়ান এ নেতা এ কথা বলেন। বর্তমান বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসেছে বলেও মন্তব্য বর্ষীয়ান এই নেতার।

তিনি বলেন, অসুস্থার কারণে রাজনীতি থেকে আমি নিষ্ক্রিয়। রাজনীতিতে আর আগ্রহ নাই, জিয়ার আদর্শ থেকে বিচ্যুতির কারণে বিএনপির বর্তমান এই পরিণতি।

মেজর হাফিজ বলেন, বিএনপিতে খালেদা জিয়ার সামনে সত্য কথা নির্ভয়ে বলার কেউ সাহস পায় না, শুধু সাইফুর রহমান বলতেন।

তিনি বলেন, অসুস্থতার কারণে আগামী নির্বাচনে অংশ নেব না। বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। কেয়ারটেকারে জোর না দিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। তবে তিনি এও বলেন, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক দুর্বল।

গত কয়েক মাস আগে তাকে দল থেকে শোকজ করা হয়েছিল। সেই প্রসঙ্গে তিনি বলেন, ১১টি আজগুবি অভিযোগে বিএনপি তাকে শোকজ করেছিল। ৩১ বছর দলটির রাজনীতি করার পর তার বিরুদ্ধে আজগুবি অভিযোগ আনা হয়েছিল।

মেজর হাফিজ দল গঠন করছেন এমন আলোচনা রাজনীতিতে আলোচনায় আছে। তবে আজ তিনি নিজেই জানিয়ে দিলেন নতুন দল গঠন করছেন না। এমনকি আগামী নির্বাচনে অংশগ্রহণও করবেন না।

বিএনপির এই নেতা প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেছেন আলোচনা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031