ব্রেকিং নিউজঃ

দ্বিতীয় দফার অবরোধেও বাস চালানোর ঘোষণা

দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধেও ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৪ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। মালিক সমিতি সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ করা হচ্ছে।

এনায়েত উল্যাহ বলেন, জনবিরোধী এই হরতাল-অবরোধে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না, ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে।

সামনের দিনগুলোতে অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচলে যেন কোনো ধরনের বাধা না আসে সেজন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান এই পরিবহণ নেতা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930