ব্রেকিং নিউজঃ

রোববার রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার (৫ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে নির্বাচনের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করবে ইসি। কাল বুধবার বিকেল তিনটায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আগামী ১ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। যেহেতু ১ নভেম্বর শুরু হচ্ছে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা, এ ক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

তফসিল ঘোষণার আগে ১-৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরণের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031