বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি
বাংলাদেশে বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে ক্রেইগ আরভিনের দল। সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
ওয়ানডে ম্যাচগুলো হবে দিবারাত্রির। প্রথম দুটি ম্যাচ দুপুর একটায় শুরু হলেও তৃতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। ৯ ও ১১ মার্চ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
জিম্বাবুয়ে সফরের সূচি:
প্রস্তুতি ম্যাচ: ১৮-১৯ ফেব্রুয়ারি, ঢাকা।
একমাত্র টেস্ট: ২২-২৬ ফেব্রুয়ারি, ঢাকা।
ওয়ানডে সিরিজ: ১ম ওডিআই- ১ মার্চ, সিলেট।
২য় ওডিআই- ৩ মার্চ, সিলেট।
৩য় ওডিআই- ৬ মার্চ, সিলেট।
টি-২০ সিরিজ: ১ম টি-২০: ৯ মার্চ, ঢাকা।
২য় টি-২০: ১১ মার্চ, ঢাকা।
