ব্রেকিং নিউজঃ

আবার পেছাল মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন

আবারও পেছাল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উদ্বোধনের তারিখ।

আগামী ৪ নভেম্বর উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে এই অংশে মেট্রোরেলের উদ্বোধনের তারিখ তিন দফা পেছানো হলো।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনি বলেন, মেট্রোরেলের এই অংশের উদ্বোধন পিছিয়ে নতুন করে আবার ৪ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

তৃতীয় দফা তারিখ পেছানো প্রসঙ্গে আমিন উল্লাহ নুরী বলেন, প্রধানমন্ত্রীর শিডিউল না থাকায় উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এ ছাড়া অন্য কোনো কারণ নেই।

এর আগে গত ২০ আগস্ট সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনা ২০ অক্টোবৱ মেট্ৰোৱেলেৱ আগাৱগাও-মতিঝিল অংশেৱ উদ্বোধন কৱবেন।

সেটি পরিবর্তন করে সম্প্রতি আওয়ামী লীগের একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৩ অক্টোবর মেট্রোরেল উদ্বোধন করবেন।

এরপর গত ৯ অক্টোবর এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছেন, ২০ অক্টোবর মেট্রোরেলের উদ্বোধনের সম্ভাব্য তারিখ ছিল, এখন সেটা ২৯ অক্টোবর চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়েছে। পেছানো হয়েছে বিষয়টা তা না।

আজ জানা গেল, আগামী ২৯ অক্টোবরও উদ্বোধন হচ্ছে না মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ। এটি আগামী ৪ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930