ব্রেকিং নিউজঃ

নতুন ফসল না ওঠা পর্যন্ত আলু-পেঁয়াজের দাম কমবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, নতুন ফসল ঘরে উঠা না পর্যন্ত আলু ও পেঁয়াজের দাম কমবে না।

আলুর চাহিদার তুলনায় সরবরাহের হিসাবে বড় ধরনের ফারাক রয়েছে। অপরদিকে ভারত ৪০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ায় পেঁয়াজের দাম কমছে না।

বৃহস্পতিবার বিকালে রংপুর নগরীর ধাপ সাগরপাড়ার লেকভিউ পার্কের বাসভবন প্রাঙ্গণে ছয় দিনের সফরে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চাহিদার চেয়ে আলু বেশি উৎপাদন হলেও তা হয়তো অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম যেন ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি হয়, কিন্তু ঢাকার মার্কেটে এখনো ৪২ থেকে ৪৩ টাকায় আলু বিক্রি হচ্ছে।

নতুন আলু না উঠা পর্যন্ত যেন দাম সহনীয় মাত্রায় থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া আলু হিমাগারে মজুদ রয়েছে কিনা তা দেখা হচ্ছে। আগামী মাসে নতুন আলু উঠলে দাম কমে যাবে বলে আশা করছি।

তিনি বলেন, পেঁয়াজের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে। কিন্তু ভারত ৪০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ায় পেঁয়াজের দাম কমছে না।

ভারতের পেঁয়াজ যখন ঢাকায় এসে পৌঁছাচ্ছে তখন সেটি ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে আমাদের সারা বছর শতকরা ২০ ভাগ পেঁয়াজ ঘাটতি থাকে। এ বছর পেঁয়াজ উৎপাদনের সময় আমদানি বন্ধ রাখা হয়েছিল। ফলে পেঁয়াজের উপর এখন টান পড়েছে।

খাদ্যপণ্যের অস্থিরতার বাজারে দ্বাদশ জাতীয় সংসদ ও রোজায় কোনো প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশ্বমন্দা অর্থনীতিতে কম বেশি সব দেশেই প্রভাব পড়েছে সেদিক থেকে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে।

এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান তুহিন চৌধুরী, ওয়াসিমুল বারী শিমু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930