ব্রেকিং নিউজঃ

ফখরুল সাহেবের চেহারাটা ফ্যাকাসে হয়ে যাচ্ছেঃ তথ্যমন্ত্রী

বিএনপি বিদেশিদের কাছ থেকে সাড়া পাচ্ছে না উল্লেখ করে তথ্যমন্ত্রী ড.হাসান মাহামুদ বলেছেন, ‘তারা আশা করেছিল কেউ কোলে করে তাদের ক্ষমতায় বসাবে।

এটি হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবেরও উপলব্ধি ছিল। এ জন্য খুব উৎফুল্ল ভাব ছিল। এখন চেহারাটা আস্তে আস্তে ফ্যাকাসে হয়ে যাচ্ছে।

সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে রোববার তিনি এ কথা বলেন।

এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক পুনর্মুদ্রিত ১৯৭১ সালে পাকিস্তান সরকার প্রকাশিত ‘হোয়াইট পেপার অব দ্য ক্রাইসিস ইন ইস্ট পাকিস্তান’ শীর্ষক শ্বেতপত্রের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।

সময়মতো নির্বাচন হয়ে যাবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, তারা বুঝতে পারছে, যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে এবং অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

বিএনপিরও অনেকে অংশ নেবে। তৃণমূল বিএনপিতে ইতোমধ্যেই কয়েকজন বিএনপি নেতা জয়েন করেছেন।

মার্কিন ভিসানীতি নিয়ে এই মন্ত্রী বলেন, যারাই নির্বাচনে বাধা দেবে ভিসা নীতি তাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটিও অনুধাবন করতে পেরেছে। সে জন্য কর্মীদের বলেছেন আন্দোলন করতে হবে। এই উপলব্ধি ভালো।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930