ব্রেকিং নিউজঃ

নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিলেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নির্বাচনি কার্যক্রম শুরু হয়ে গেছে। ঘরে বসে থাকার আর সময় নাই। গত ১৫ বছরে সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষকে জানাতে হবে।

তাই সব ভেদাভেদ ভুলে মাঠে নেমে যান। বিগত দিনের উন্নয়ন আর এখনকার উন্নয়ন কোথায় পার্থক্য রয়েছে, তা জনগণকে বুঝান।

শনিবার বাণিজ্যমন্ত্রীর নির্বাচনি এলাকা রংপুর-৪ আসনের পীরগাছা উপজেলায় আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ফিরিস্তি বিভিন্ন হাট-বাজার, রাস্তার মোড়ে ব্যানার, ফেস্টুন, লিফলেটের মাধ্যমে তুলে ধরে জনগণকে মনে করিয়ে দিন। আওয়ামী লীগের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা অন্য কোনো সরকারের আমলে হয়নি।

কোনো রাস্তা-ঘাট কাঁচা নেই। স্কুল-কলেজগুলোতে অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। দেশকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) সংসদীয় আসন জননেত্রী শেখ হাসিনাকে আবারো উপহার দিতে চাই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন- রংপুর জেলা যুবলীগের নেতা ওয়াসিমুল বারী সিমু, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মজনু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, যুবলীগ নেতা নাহিদ হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান অভি প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031