ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফর শেষে দেশে গত বুধবার ফেরেন প্রধানমন্ত্রী।

দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930