ব্রেকিং নিউজঃ

নিউমার্কেটে সংঘর্ষ: তিন মামলার প্রতিবেদন ৮ অক্টোবর

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের পৃথক তিন মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন পিছিয়ে ৮ অক্টোবর ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার এ তিন মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ তা না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন নতুন এ দিন ধার্য করেন।

তিন মামলা হলো- কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলার মামলা এবং বিস্ফোরকদ্রব্য আইনের মামলা।

এর মধ্যে নিহত নাহিদের বাবা নাদিম হোসেন নিউমার্কেট থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশের করা বাকি দুটি মামলায় নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ এক হাজার ২০০ জনকে আসামি করা হয়।

পুলিশের ওপর হামলার অভিযোগে ২৪ জন নামীয়সহ ব্যবসায়ী-কর্মচারী মিলে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া একই মামলায় অজ্ঞাতনামা হিসাবে ঢাকা কলেজের ৭০০ জনকে আসামি করা হয়। বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

২০২২ সালের ১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরে রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ হয়

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031