ব্রেকিং নিউজঃ

ড. ইউনূসের প্রতি প্যারিসের মেয়র, নোবেলজয়ীসহ সাবেক রাষ্ট্রপ্রধানদের সমর্থন

শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে দণ্ড দেওয়া হতে পারে— এমন আশঙ্কায় শতাধিক নোবেল পুরস্কার বিজয়ীসহ এ পর্যন্ত প্রায় দুশ বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি পাঠিয়েছেন। দিনে দিনে বিশ্বজুড়ে তার প্রতি সমর্থন বেড়েই চলেছে।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ওপর নিপীড়ন অবসানের বিবৃতিতে নতুন করে স্বাক্ষরকারী বিশ্বের বিশিষ্টজনরা হলেন— প্যারিসের মেয়র অ্যান হিডালগো, ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী এস্তার দুফ্লো এবং একই বছর একই বিভাগে নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি, তুরস্কের সাবেক উপপ্রধানমন্ত্রী হিকমেট সেতিন, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী কজেল ম্যাগনে বন্দেভিক, ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রোসালিয়া আরটিয়াগো সেরানো প্রমুখ।

ইউনূস সেন্টারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত ১০৮ জন নোবেল বিজয়ীসহ মোট ১৮২ জন ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031