ব্রেকিং নিউজঃ

৭ লাখ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে ‘অদৃশ্য দানব’ নভেল করোনা ভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তবে একইসঙ্গে বহু মানুষ করোনাকে হারিয়ে আবারও সুস্থ জীবনে ফিরে এসেছেন।

সারা বিশ্বে এ পর্যন্ত ২৬ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক লাখ ৮৬ হাজার মানুষ। এছাড়া সুস্থ হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ৮৫৫ জন।

দেশে দেশে করোনা ভাইরাসের বিস্তার বদলে দিয়েছে পৃথিবীর দৃশ্যপট। যুক্তরাষ্ট্র, ইউরোপের উন্নত দেশগুলির হাসপাতালগুলো করোনা আক্রান্ত রোগীর চাপ সামাল দিতে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও দ্রুত গতিতে বাড়ছে রোগীর সংখ্যা।

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

করোনায় বেসামাল অবস্থায় পড়েছে যুক্তরাষ্ট্র। করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের শীর্ষ রয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রে সাড়ে ৮ লাখের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৪৮ হাজার মানুষ। আর সুস্থ হয়েছেন ৮৪ হাজার মানুষ। করোনায়  ইউরোপের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। ইউরোপের দেশগুলির মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেশটিতে ২৫ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। সংক্রমণের সংখ্যায় স্পেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ।

ইউরোপের এ দেশটিতে ২ লাখ ১৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২২ হাজারের বেশি।  ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা দেড় লাখের বেশি। যুক্তরাজ্যে করোনায় প্রাণ হারিয়েছে ১৮ হাজার ৭৩৮ জন। আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৮ হাজার মানুষ। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়েছেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও করোনা সংক্রমণের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতেই সংক্রমণের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ৬৮৬ জন। পাকিস্তানে প্রায় ১১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন । মারা গেছেন ২২৮ জন। বাংলাদেশে চার হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২৭ জন। সুস্থ হয়েছেন ১০৮ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031